অক্টোবর ২০২০ সংখ্যা

6:10 AM
পূর্ণশশী  সাহিত্য পত্রিকা এর অক্টোবর ২০২০ সংখ্যা প্রকাশ করা হলো ৷
পেতে ডাউনলোড অপশনে ক্লিক করুন:
ক্লিক করুন: 
অক্টোবর ২০২০ সংখ্যা অক্টোবর ২০২০ সংখ্যা Reviewed by Pobittro Roy on 6:10 AM Rating: 5

নীলাবতী, কলমে গৌরাঙ্গ রায়

1:50 AM

নীলাবতী
          -গৌরাঙ্গ রায়

ভেতরটা যত অংশেই ব্যবচ্ছেদ
করিনা কেন
তুমিহীনতার অবকাশ নাই,
হৃদয়ের প্রতি কণায় প্রতি অংশে
বেলা শেষে
শুধু তোমাকেই দেখতে পাই।।
মানে অভিমানে দূর্ণামে অযত্ন
পরিণামে
যতবেশী দূরে থাকতে চাই,
দিন শেষে ফিরে আসি অভিমানী
বারমাসী
বারবার তোমাতেই হারাই।।
নীল নীলে নীলাচল নীলান্তের
নীলাম্বরি
নীল রঙে নিজেকে সাজাই,
নীল আকাশের নিচে নীলাবতী
মায়াবতী
আমার আমিতে তুমিহীন কিছু নাই।।
তোমার নিঃশ্বাসে দীর্ঘশ্বাসে
শ্বাসে প্রশ্বাসে
নিজের সময় গুলি সাজাই,
বুঝেও বুঝো না দেখেও দেখো না
অভিমানে নিজেকে রাঙ্গাই,
পাঁজরের ভাঁজে রক্তকণায় আছো
মিশে
কি করে তোমাকে ভুলে যাই!
ভেতর ঘরে পুরো সত্তা জুড়ে
তোমার বসবাস
কোন অজুহাতে তোমাকে বুঝাই?


লিখেছেন: গৌরাঙ্গ রায়(সাহিত্য প্রিয়)
নিবাস: ধর্মপাল,মাঝাপাড়া ৷
থানা: জলঢাকা ৷
জেলা: নীলফামারী ৷

নীলাবতী, কলমে গৌরাঙ্গ রায় নীলাবতী, কলমে গৌরাঙ্গ রায় Reviewed by Pobittro Roy on 1:50 AM Rating: 5

Random-Posts

3/random/post-list
Powered by Blogger.