ভোরের পাখি -সবুজ আহমেদ শামীম

8:41 AM
ভোরের পাখি
-সবুজ আহমেদ শামীম

ভোরের পাখি ডেকে বলছে
উষার হলো আলো,
রবির আগে জেগে উঠো
দিনটা হোক ভালো !

অনেক দূরে মধুর সুরে
বলছে হেসে হেসে,
বন্ধু স্বজন হোক না কজন
থাকবো মিলে মিশে !

রোজ সকালে মনে পড়ে
বসন্তের ঐ ক্ষণে,
কিচির মিচির করে পাখি
বাঁশ বাগানের বনে !

ভোরের পাখি গাইছে যখন
রোজ সকালে গান,
সবাই তখন করতে থাকি
ঘুমের মধু পান !

আমার দেশের পাখির গানে
জড়িয়ে গেলো প্রাণ,
কেমন করে ঘুমিয়ে থাকি
যখন ধরে গান !


ভোরের পাখি -সবুজ আহমেদ শামীম ভোরের পাখি -সবুজ আহমেদ শামীম Reviewed by Pobittro Roy on 8:41 AM Rating: 5

বৈশাখী মেলা, শাহজাহান মজুমদার

8:38 AM
বৈশাখী মেলা
-শাহজাহান মজুমদার

নতুন বছর জমছে মেলা
বৃক্ষ বটমূলে,
দিনভর চলছে ম্যাজিক আর
লাঠি খেলা নিয়ে।

নানান রঙের বাহারি জিনিস
মেলার হাটে উঠে,
ছেলে মেয়ে রঙে ঢঙে নাগর
দোলায় উঠে হায় উল্লাস করে।

নতুন বছর এলো বুঝি
বাঙালীদের ঘরে ,
ধানের গন্ধে দাস্যি বাতাস
বাংলার মাঠে ঘাটে ।

সোনালী ধানের হাসিতে আজ
কৃষক কৃষানীর মন ভরে,
নতুন নতুন স্বপ্ন দেখে আখিঁ যখন
মারে নতুন বছর এলে।

নানান রঙের শাড়ি পড়ে রঙে ঢঙে
খায় নানান রকমের পিঠা,
ইলিশ মাছ পায়না তাঁরা জাটকা
খেয়ে ইলিশের স্বাদ মেটায়।

এমন একটি দেশ খুঁজে পাওয়া রেশ
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ডাক
ঢোলের তালে তালে নাচে
এক থালাতে রমনার বটমূলে
নতুন বছর এলে সবাই ডাক ঢোল পিটে...।

বৈশাখী মেলা, শাহজাহান মজুমদার বৈশাখী মেলা, শাহজাহান মজুমদার Reviewed by Pobittro Roy on 8:38 AM Rating: 5

নীড় হারা পাখি

8:28 AM

নীড় হারা পাখি নীড় হারা পাখি Reviewed by Pobittro Roy on 8:28 AM Rating: 5

আমরা বানভাসি-যুবরাজ পাল রাজু

8:17 AM
আমরা বানভাসি
-যুবরাজ পাল রাজু

অতিবৃষ্টির কারণে আজ, আমরা বানভাসি
জল কামনার পরে এখন মুছে গেল হাসি !!
শিশু বৃদ্ধ সবাইকে নিয়ে নৌকায় ভেসে চলা অনাহারে কাটছে দিন, দুখের গল্প বলা।
কত জনের কাছে শুনি, বলে উদারতার গল্প
আজ বিপদে তাদের, দেখাও মেলেনা অল্প !!
একই নৌকায় আমরা মানুষ,
গৃহপালিত পশু-পাখি জলের 'পরে ভেসে
একটু খাবারের আশায় থাকি।
কার ঘরেতে আশ্রয় নেবো ?
কোথাও ঠাঁই নাই শিশুর কান্না রুখতে আমরা,
বল কোথায় যাই ?


(রচনাকালঃ ১৮ জুলাই ২০১৯ ইং)
আমরা বানভাসি-যুবরাজ পাল রাজু আমরা বানভাসি-যুবরাজ পাল রাজু Reviewed by Pobittro Roy on 8:17 AM Rating: 5

স্মরণ

3:19 AM
কবিতা: স্মরণ
রচনায়: শাহজাহান মজুমদার,ফেনী


আজ ফাগুনের বৃষ্টি ভেজা সকালে
দাঁড়িয়ে আছি সালাম আর বিনম্র শ্রদ্ধা
দিয়ে জাতীয় কবির স্মরণে,
রিমঝিম বৃষ্টির কনকনে মাতাল হাওয়ায়
উতাল করা মনে।

আজ ফাগুনেরে মিতমিতে সূর্যের আধারে
টিপটিপ বৃষ্টির পানিতে কবির পাশে দাঁড়িয়ে নাইবা গেলাম জ্যোৎস্নারাতের খেলাতে,
মন ছুটে যায় বাংলা একাডেমীর বই মেলাতে।

এখানে পাবোনা শিমুল, পলাশ, কৃষ্ণচুড়া,
মহুয়া বনের ফুল,
এখানে শুধু গল্প, ছড়া, কবিতা, আর উপন্যাসের গন্ধ কবিদের কুল।

এখানে হারিয়ে যাবো হাজার বর্ণমালার ভিড়ে,
এখানে শুধু গাইছে কবিরা আজ কবিতা কোকিলের সুরে সুরে,
এখানে আমি খুঁজেছি কবিদের মনে মনে হারিয়ে যাওয়ার সেই ঠিকানার আনমনে।

এসো সবাই মিলে পদ্মা,মেঘনা,যমুনার হাত ধরে গাইবো কবিতার গান,
এখানে শুধু করিবো স্মরণ, কবি নজরুলের প্রীতি আর স্মৃতি,

এখানে নেই সাত সাগর আর তেরো নদীর স্রোত,
শুধু নগ্নপায়ে হেটে চেয়ে দেখি আমি জাতীয় কবির রচনার কল্পনার আঁখি।

তুমি বিজয়নী, তুমি বিদ্রোহী,তুমি জাতীয় কবি,
তোমার সমাধি স্মৃতিসৌধ দেখে ভরে আমার বুক,
তুমি চিরজীবন থাকবে আমার মাথার মুকুট হয়ে তুমি'যে শ্রেষ্ট রচনার বীর ।
পূর্ণশশী
স্মরণ স্মরণ Reviewed by Pobittro Roy on 3:19 AM Rating: 5

ঈদ সংখ্যা ২০১৯ প্রকাশ

2:19 AM
প্রকাশ হল “পূর্ণশশী অনলাইন সাহিত্য প্রকাশন”-এর “ঈদ সংখ্যা” ৷
সকল কবিবরদের অভিনন্দন জানাই এবং সর্বদা পূ্র্ণশশীর পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি ৷

সম্পাদক
পূর্ণশশী অনলাইন সাহিত্য প্রকাশন
Download
ডাউনলোড করুন
ঈদ সংখ্যা ২০১৯ প্রকাশ ঈদ সংখ্যা ২০১৯ প্রকাশ Reviewed by Pobittro Roy on 2:19 AM Rating: 5

দ্বিতীয় সংখ্যায় কাব্য মাধুরী

12:49 AM
“কাব্য মাধুরী”
যৌথ কাব্য সংকলন প্রকাশ করা হল ৷
সম্পাদনা:
পবিত্র রায়
প্রকাশনা:
পূর্ণশশী অনলাইন সাহিত্য প্রকাশন

দ্বিতীয় সংখ্যায় কাব্য মাধুরী দ্বিতীয় সংখ্যায় কাব্য মাধুরী Reviewed by Pobittro Roy on 12:49 AM Rating: 5

মোবাইলে নিন

12:40 AM
পূর্ণশশী’র দ্বিতীয় সংখ্যা এখানে


মোবাইলে নিন মোবাইলে নিন Reviewed by Pobittro Roy on 12:40 AM Rating: 5

কাব্য মাধুরী’র কবি সূচি

12:30 AM
“কাব্য মাধুরী” যৌথ কাব্য সংকলনে
যে যে কবিদের কবিতা:
কবি সূচি:









কাব্য মাধুরী
কাব্য মাধুরী’র কবি সূচি কাব্য মাধুরী’র কবি সূচি Reviewed by Pobittro Roy on 12:30 AM Rating: 5

কাব্য মাধুরী প্রকাশ

12:24 AM
“কাব্য মাধুরী”
যৌথ কাব্য সংকলন প্রকাশ করা হল ৷
সম্পাদনা:
পবিত্র রায়
প্রকাশনা:
পূর্ণশশী অনলাইন সাহিত্য প্রকাশন









কাব্য মাধুরী প্রকাশ কাব্য মাধুরী প্রকাশ Reviewed by Pobittro Roy on 12:24 AM Rating: 5

বৈশাখীর লাল শাড়ি

12:19 AM
বৈশাখীর লাল শাড়ি
(ছোট গল্প)

সাহানুকা হাসান শিখা


পহেলা বৈশাখে জন্ম হয়েছিলো বলে বাবা,মা আদর
করে তার নাম দেয় বৈশাখী। গরীবের ঘরে ইলিশ
নেই শুধু পান্তা খেয়েই বড় হয় সেই বৈশাখী।
দিন মজুর বাবা, মা করে বুয়ার কাজ।গ্রামের কুঁড়েঘরে ধুলা বালির সাথে মিতালী করে বড় হতে থাকে বৈশাখী। কিন্তু মনে তার দারুণ সাধ আহ্লাদ।
 সে বড় ঘরের মেয়েদের মত স্কুলে যাবে, সুন্দর কাপড়
পরবে, পহেলা বৈশাখে লাল শাড়ি, লাল ফিতা
রেশমী চুড়ি পরে মেলায় যাবে, ঘুড়ি উড়াবে মুক্ত
আকাশে, তার কমল মনটি উড়ে বেড়ায় কাল
বৈশাখী হাওয়ায়, হৃদয় জুড়ে বাজে ঝুনঝুনির
শব্দ। কিশোরী মেয়ে বৈশাখীর বাবা হঠাৎ একদিন
তাদের ছেড়ে পরপারে পাড়ি জমায়,এই খেটে খাওয়া
মানুষটির আয়ের দুটো টাকার জন্য পাড়ার বখাটে
পুলাপানরা তাকে খুন করে বস্তির পুকুরে লাশ ফেলে
রাখে, বৈশাখী এতিম হয়ে যায় এই অল্প বয়সে।
,প্রতি বছর পহেলা বৈশাখে একটা না একটা
শখের জিনিস মেয়েকে এনে দিত বৈশাখীর বাবা
জমির আলি, এবার তাও নেই, বড় অসহায় হয়ে
গেলো মা মেয়ে।
বৈশাখীর মা আর আগের মত কাজ করতে পারেনা।
 শুধু মাতবর বাড়িতে কাজ করে অল্প টাকা কামাই
করে, কোন রকম তাদের ডাল ভাত জুটে দু’বেলা।
কিন্তু বৈশাখীর অবুঝ মন মানে না,সে মেলায় যেতে
চায় লাল শাড়ি পরে। আরও দশটা মেয়ের মত।
মা কে বলে মা এবার আমাকে একটা লাল
শাড়ি আর এক ডজন রেশমী চুড়ি এনে দাও।
আমার খুব ইচ্ছা করছে গো’মা ময়না বুর মত
সাজুগুজ করে মেলায় যাইতে।
 মাতবরের মেয়ের নাম ময়না, বয়সে বৈশাখীর চেয়ে
বড়, বৈশাখী ওকে ময়না বু বলে ডাকে।
 মা গোপনে চোখের জল মুছে, আজ ওর বাবা বেঁচে
থাকলে মেয়ের আবদার যে করে হউক পুরা করতো।
সে এখন কোথায় পাবে এতো টাকা! মেয়ের শখ
আর পূর্ণ হবে না। মাতবর বাড়িতে কিছু
ধার টাকা চেয়েছিল, কাজ করে পুষিয়ে দিবে বলে কিন্তু মাতবর গিন্নি না করে দিলো।
দুদিন পরই মেলা,মেয়ে কে কি বলবে ভেবে পায় না
আমেনা (বৈশাখীর মা )।
 মাতবরের মেয়ে ময়না তার ভাইয়ের সাথে রিক্সা
করে আসছে শহর থেকে লাল শাড়ি রেশমী চুড়ি
লিপস্টিক নিয়ে, বৈশাখী বলে ময়না বু ও ময়না বু
কি আনছো তুমি ? আমারে দেখাইবা ?
ময়না ধমক দিয়ে বলে যাহ্ তুই এসব কি দেখবি?
বৈশাখী ভাবে গরীবের কি দেখারও শখ নেই ?
পরা তো দূরের কথা। মনের কষ্টে চোখে জল আসে
বৈশাখীর। ধীরে ধীরে মাতবর বাড়ির দরজা দিয়ে
বের হবে ঠিক এই সময় ময়নার ভাই বাবুল জীগেস
করে কিরে বৈশাখী তোর কি অইছে, মন খারাপ
কেন ? বৈশাখী বলে কিছু না ভাইজান।
বাবুল বুঝতে পারে বৈশাখী মেলায় যাবে ওর শাড়ি
নেই তাই মন খারাপ করেছে, সে সাথে সাথে বৈশাখী
কে কাছে ডেকে নিয়ে বলে, শুন বোন আমি তোর
ভাই, ময়না যেমুন আমার বোন তুইও আমার বোন
আমি আজই তোর লাইগ্যা লাল শাড়ি রেশমী
চুড়ি কিনা আনমু, আজ সন্ধ্যায় ঐ মাঠের ঝুপের
কাছে তুই আসবি।
বৈশাখী জীগেস করে কেন ভাইজান বাড়ি রেখে
ঐ ঝুপের মাঝে ক্যান? বাবুল বলে আমাদের বাড়িতে
আমার মা দেখলে রাগ করবো, তোগো বাড়িতে
তোর মায় রাগ করবো, তাই ঐ বনের আড়ালে কেউ
দেখবো না, আমি দিমু আর তুই নিয়ে তাড়াতাড়ি
চলে আসবি, তোর মা জীগাইলে বলবি ময়না দিছে।
 বৈশাখী খুশিতে আটকানা তার ইচ্ছা পূর্ণ হলো
এবার, সে লাল শাড়ি পরে মেলায় যেতে পারবে।
 ঠিক সন্ধ্যার পর বৈশাখী ঐ বনের উদ্দেশ্যে রওয়ানা হলো, মা কে কিছু বলে নাই, লুকিয়ে চলে
গেলো সেখানে,পৌঁছার পর ভয়ে তার গা ছমছম
করতে লাগলো, নির্জন অন্ধকার কোথাও কেউ নেই
সে ডাকতে লাগলো বাবুল ভাই ও বাবুল ভাই
তুমি কই ? কাপড় আনছো?
হঠাৎ বৈশাখী টের পেলো কারা যেন তার চোখ
বেঁধে ফেলেছে, টেনে তার পেন্ট জামা সব খুলছে
সে চিৎকার করতে চাইচে, কিন্তু পারছে না তার
মুখে টেপ লাগানো এক অজানা অত্যাচারে
আর্তনাদ করছে এরপর সে আর কিছুই অনুভব
করতে পারে নাই।
বৈশাখার মা কাজ সেরে ঘরে ফিরে দেখে দরজা
খোলা, সে ডাকে মা বৈশাখী কই গেলি রে? ঘরে
বাতি নাই কেন ? বাতি জ্বালাস নাই মা ?
কোন সাড়া না পেয়ে আমেনা চিন্তায় পড়ে যায়
মেয়ে তো এভাবে কখনও কোথায় যায় না।
আজ কি হলো? সে চারিদিকে খুঁজা খুঁজি শুরু
করলো,কেউ কিছুই বলতে পারে না, রাত ১২ টা
বাজে কোন খবর নেই, আমেনার কান্নায় আশপাশের
মহিলারা ছুটে আসে, কোন একজন গিয়ে থানায়
খবর দেয়। এভাবে সারা রাত কাটে, আমেনা বার
বার অজ্ঞান হয়ে যাচ্ছে, মহিলারা মাথায় পানি দিচ্ছে।
হঠাৎ গাড়ির শব্দ কানে আসে আমেনার, পুলিশের
গাড়ি, বড় লাইট জ্বলছে। তিন চারজন পুলিশ
এসে জানালো ঐ মাঠের কাছে ছোট ডোবায়
পানির নীচে বৈশাখীর লাশ পাওয়া গেছে।
আমেনার মাথায় বাজ পড়লো, একি শুনছে সে!!
কে ওর বুকের ধন কেড়ে নিলো, আমেনার আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠলো। পুলিশ
বললো কয়েকটা ছেলে মিলে ধর্ষন করে বৈশাখী কে
হত্যা করে। আমেনা স্পস্ট দেখতে পাচ্ছে
রক্ত্ রাঙা লাল শাড়ি পরে তার মেয়ে এগিয়ে আসছে,
আর বলছে চলো মা মেলাতে যাই, আমাকে লাল
শাড়ির কথা বলে ওরা খুন করেছে গো মা।
আমি আর লাল শাড়ি ছাইমু না।
এক সন্ধ্যায় তার মেয়ে ঘর ছেড়ে গিয়েছিলো, আর
এখন আমেনা আরেক সন্ধ্যার অপেক্ষায় প্রহর
গুনছে, সুর্য্য ডুবার পর পর আমেনা কমেরে কাপড়
বেঁধে লম্বা রাম দা হাতে নিয়ে মাঠের দিকে ছুটে।
মাতবরের ছেলে পাষাণ নরপিচাশ বাবুলের উপর ঝাপিয়ে পড়ে। রাম দার কোপে তার শরীর থেকে মাথা আলাদা করে নিয়ে থানার দিকে ছুটে যায়।
 পেছন থেকে কানে ভাসে বৈশাখীর চিৎকার।
মা গো মা ওদের তুমি ক্ষমা করো না।

বৈশাখীর লাল শাড়ি বৈশাখীর লাল শাড়ি Reviewed by Pobittro Roy on 12:19 AM Rating: 5

লেখা আহ্বান

7:32 AM
লেখা আহ্বান -
“পূর্ণশশী” অনলাইন সাহিত্য প্রকাশন-এর উদ্যোগে প্রকাশিত হতে যাচ্ছে pdf(ইবুক) বই ৷ শত কবির স্থানে আপনিও অংশ নিন, পাঠিয়ে দিন আপনার স্বরচিত ছড়া,কবিতা,ছোটগল্প,রম্য রচনা(ছোট) ইত্যাদি ৷

লেখা পাঠাবেন সরাসরি “পূর্ণশশী” সাহিত্য প্রকাশন-এর ফেসবুক পেজ(www.facebook.com/purnoshoshi.sahitya) ইনবক্স বডিতে টাইপ করে, লেখার শুরুতে লেখবেন “২য় সংখ্যা”। PDF করে বা অন্য কোনো ভাবে লেখা পাঠালে লেখা মনোনীত হবে না।

লেখা পাঠানোর সময়সীমা:
১০/০৫/২০১৯ খ্রীস্টাব্দ রাত ১২:০০ টা পর্যন্ত।

লেখা শুধুমাত্র www.facebook.com/purnoshoshi.sahitya পেজের ইনবক্সে পাঠাবেন, আর কোথাও নয়। লেখার সাথে অবশ্যই লেখার শুরুতেই “২য় সংখ্যার জন্য” লেখতে হবে সাথে আপনার পূর্ণ নাম ঠিকানা,ছবি(ঐচ্ছিক) এবং মোবাইল নম্বর দিতে হবে।



* কিছু প্রয়োজনীয় তথ্য *
১.কারো লেখা কপি করা যাবে না। অবশ্যই অপ্রকাশিত লেখাই পাঠান।
২.ধর্ম, সম্প্রদায়, জাতি বিরোধী বা উস্কানীমূলক কোন লেখা দয়া করে পাঠাবেননা ৷
৩. নির্বাচিত লেখক তালিকা 'পূর্ণশশী ' পেইজে দেওয়া হবে। আপনার লেখাটি মনোনীত হয়েছে কিনা তা জানতে ফেইসবুক পেইজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ।

সম্পাদক
পূর্ণশশী অনলাইন সাহিত্য প্রকাশন
লেখা আহ্বান লেখা আহ্বান Reviewed by Pobittro Roy on 7:32 AM Rating: 5

লেখা চাই

7:25 AM
লেখা চাই


লেখা চাই লেখা চাই Reviewed by Pobittro Roy on 7:25 AM Rating: 5

কাঁদে তসবির মালা

6:51 AM
কাঁদে তসবির মালা
দ্বীপ চরন বর্মন

পথের ধুলায় কাঁদিয়া লুটায় তসবির মালাগুলি। 
নয়ন হারায়ে নয়ন মেলায়
রয়েছি আমি ভুলি।
নদীর কিনারে কে
ডাকে আমারে,
যাবো কি যাবো না
আমি ওপারে,
পুষ্প ভরা তৃণলতা দলি।
পথের ধুলায় কাঁদিয়া লুটায় তসবির মালাগুলি।
নয়ন হারায়ে নয়ন মেলায়
রয়েছি আমি ভুলি।
ওপারের খেলা,
যায় না তো বলা,
তরী পাল দোলায়
বরষায় ঢেউগুলি।
নয়ন হারায়ে নয়ন মেলায়
আমি কেবলি ভুল পথে চলি।

কাঁদে তসবির মালা কাঁদে তসবির মালা Reviewed by Pobittro Roy on 6:51 AM Rating: 5

বৈশাখী মেলা

8:51 AM
বৈশাখী মেলা
সাজ্জাদুর রহমান সাদ্দাম

বরুয়াকোনার বটের ছায়ায়
আবার বসেছে মেলা,
পাড়ায় পাড়ায় শুনি গান
মন কেড়ে নেই সুরেলা।
ভর দুপুরে রোদে পুড়ে
গায়ছে গায়ক পাখি,
নতুন বছর নতুন করে
আবার মিলিয়ে দেখি।
গানে গানে নাচেঁ বাউল
বসেছে আসর মেলায়,
নববর্ষের বৈশাখীর সূর
সব খানেতে শুনতে পাই।
খোকাখুকু নাগর দোলায়
করছে কতো খেলা,
নীল আকাশে ঘুড়ি উড়ায়ে
কাটায় সারা বেলা।



বৈশাখী মেলা বৈশাখী মেলা Reviewed by Pobittro Roy on 8:51 AM Rating: 5

অভিশপ্ত জীবন

8:49 AM
অভিশপ্ত জীবন
জগবন্ধু রায়
জীবনের নৌকা
হেলে দুলে চলছে,
মরণের বৈঠা
কানে এসে বলছে।
ওপারের ফৌজি
ডানে বাঁয়ে ঘুরছে,
সততার মৌনী
তিলে তিলে পুড়ছে।
বয়সের পৈতা
অনায়াসে ছিড়ছে,
দুদিনের নৈচা
কালে কালে গিলছে।
মানবের তৈরি
নাহি কিছু মানছে,
অকারনে বৈরী
দেহ মাঝে হানছে।
গড়মিল বৌদি
উঁকি মেরে ডাকছে,
সোনামণি চৈতি
পিছে ধরে টানছে।
সুসময়ে কৌল
রসে মেখে মিলছে,
পাহাড়ের শৈল
বেধড়ক ঢিলছে।
সফলতা নৈশে
কালো ধূমে ভুগছে,
সহায়ক ঐশ
পঁচা কূপে ঢুকছে।

অভিশপ্ত জীবন অভিশপ্ত জীবন Reviewed by Pobittro Roy on 8:49 AM Rating: 5

নতুনের আহ্বান

8:44 AM
নতুনের আহ্বান
-তারাশঙ্কর সেনগুপ্ত
নতুন দিনের আহ্বানে
মেতেছি নতুনের গানে ,
দুয়ারে দাঁড়ায়ে বৈশাখ
শুনি আজি নতুনের ডাক ,
সে যে উষ্ণ আলিঙ্গনে
বলিছে কানে কানে -
কত স্বপ্ন , কত আশা
পাবেগো নতুন ভাষা ,
তাই বাহুতে নিয়ে বল
চলরে চল এগিয়ে চল ।
ওরে যত আমের মজ্ঞরি
সবই তো যাবে না ঝরি ,
বিকশিত স্বপ্নের মতো
বহু ফলিবে রসাল অমৃত ।
উথাল পাথাল কালবৈশাখী
আসে আসুক ভয় কি ?
বৈশাখের গ্রীষ্ম তপ্ততায়
নিজেরে গড়িব আয় ।
শাখে শাখে প্রপর্ণ যত ওরে উড়ে যাবে কালবৈশাখী ঝড়ে , বনে বনে সবুজ পাতায়
ভরা উদ্যম স্বপ্ন সাজায়।
আজি শোন নতুনের আহ্বান
আর নয় , নয় কোনো পিছুটান ,
আজি বৈশাখে ঢেলে মন-প্রাণ
সবে মিলে আগামীরে করি আহ্বান,
আগত দিনগুলি হোক মনোরম।
" সত্যম শিবম সুন্দরম "
তাই মেতে উঠি আয় -
সত্য ও সুন্দরের পূজায়।
নতুন বছর , নতুন ভোর ;
আনবেই নতুন সুখবর।
হৃদয়ে আমার নিশ্চয়
আছে দৃঢ় সেই প্রত্যয়।।

নতুনের আহ্বান নতুনের আহ্বান Reviewed by Pobittro Roy on 8:44 AM Rating: 5

গুপ্ত সুপ্ত

8:39 AM
গুপ্ত সুপ্ত
বন্দনা সরখেল
কিছু কথা আছে কফিন বন্দি
কিছু কথা শুয়ে কবরে
কিছু কথা পুড়ে হোলো ছাই
ছাই মিশে গেছে সাগরে।
কিছু কথা চাপা পড়েছে ফাঁসিতে
কিছু কথা গেছে জহরে
কিছু কথা ভেসে গেছে যে বায়ুতে
জানো যদি কেউ কহ'রে।
কিছু কথা আছে কিতাবে বন্দী
কিছু কথা আছে খবরে
কিছু কথা শুয়ে ডাইরীর পেজে
পাও যদি কেউ খোঁজোরে।
কিছু কথা ছিলো চিঠির পাতায়
কিছু কথা ছিল গানের খাতায়
কিছু কথা দেওয়া হয়েছে তাহারে
মনে পড়ে কিনা দেখোরে।
কিছু কথা আছে বাউলের গানে
কিছু কথা ভাঁটিয়ালিতে
কিছু কথা আছে ভিখিরির গানে
শোনো যদি কান পাতি রে।
গুপ্ত কথারা সুপ্ত হয়েও আজি
জমিয়েছে মহা পাহাড়
ওম্ কার ধ্বনিতে ঐ শোনো বাজে
দুঃখের হাহাকার।।

গুপ্ত সুপ্ত গুপ্ত সুপ্ত Reviewed by Pobittro Roy on 8:39 AM Rating: 5

নব দিবসে ব্যাকুলতা

8:36 AM
নব দিবসে ব্যাকুলতা
পবিত্র রায়

নব বর্ষের আগমনে,
ব্যাকুল মন ক্ষণে ক্ষণে ৷
নব নতুন উম্মাদনা,
সুশীল ধারার সম্ভাবনা ৷
অতীত গঞ্জনা সবি ভুলে,
মিলিত হই ভেদ ভুলে ৷
যত জাতি আছি হেথা,
ভিন্ন জনের ভিন্ন কেতা ৷
থাকবনা আর এমনি ভাবে,
যতদিন এ ধরা রবে ৷
তবে এসো ভাই,
তাল ধরি তাই ৷
নব নতুনের গাই গান,
যা বিশ্ব জয়ের ঐকতান ৷

নব দিবসে ব্যাকুলতা নব দিবসে ব্যাকুলতা Reviewed by Pobittro Roy on 8:36 AM Rating: 5

ডাউনলোড করুন

8:36 AM
নববর্ষ সংখ্যা ডাউনলোড করুন


ডাউনলোড করুন ডাউনলোড করুন Reviewed by Pobittro Roy on 8:36 AM Rating: 5

লেখা আহ্বান

8:35 AM
লেখা আহ্বান লেখা আহ্বান Reviewed by Pobittro Roy on 8:35 AM Rating: 5

নববর্ষ সংখ্যা ১৪২৬

2:00 AM
“পূর্ণশশী” অনলাইন সাহিত্য প্রকাশন-এর বাংলা নববর্ষ আয়োজন প্রকাশ করা হল
আপনার মোবাইলে পেতে Download এ ক্লিক করে ডাউনলোড করুন


Download
নববর্ষ সংখ্যা ১৪২৬ নববর্ষ সংখ্যা ১৪২৬ Reviewed by Pobittro Roy on 2:00 AM Rating: 5

Random-Posts

3/random/post-list
Powered by Blogger.