কাঁদে তসবির মালা
দ্বীপ চরন বর্মন
পথের ধুলায় কাঁদিয়া লুটায় তসবির মালাগুলি।
নয়ন হারায়ে নয়ন মেলায়
রয়েছি আমি ভুলি।
নদীর কিনারে কে
ডাকে আমারে,
যাবো কি যাবো না
আমি ওপারে,
পুষ্প ভরা তৃণলতা দলি।
পথের ধুলায় কাঁদিয়া লুটায় তসবির মালাগুলি।
নয়ন হারায়ে নয়ন মেলায়
রয়েছি আমি ভুলি।
ওপারের খেলা,
যায় না তো বলা,
তরী পাল দোলায়
বরষায় ঢেউগুলি।
নয়ন হারায়ে নয়ন মেলায়
আমি কেবলি ভুল পথে চলি।
দ্বীপ চরন বর্মন
পথের ধুলায় কাঁদিয়া লুটায় তসবির মালাগুলি।
নয়ন হারায়ে নয়ন মেলায়
রয়েছি আমি ভুলি।
নদীর কিনারে কে
ডাকে আমারে,
যাবো কি যাবো না
আমি ওপারে,
পুষ্প ভরা তৃণলতা দলি।
পথের ধুলায় কাঁদিয়া লুটায় তসবির মালাগুলি।
নয়ন হারায়ে নয়ন মেলায়
রয়েছি আমি ভুলি।
ওপারের খেলা,
যায় না তো বলা,
তরী পাল দোলায়
বরষায় ঢেউগুলি।
নয়ন হারায়ে নয়ন মেলায়
আমি কেবলি ভুল পথে চলি।
কাঁদে তসবির মালা
Reviewed by Pobittro Roy
on
6:51 AM
Rating:
Reviewed by Pobittro Roy
on
6:51 AM
Rating:

No comments: