ভোরের পাখি
-সবুজ আহমেদ শামীম
ভোরের পাখি ডেকে বলছে
উষার হলো আলো,
রবির আগে জেগে উঠো
দিনটা হোক ভালো !
অনেক দূরে মধুর সুরে
বলছে হেসে হেসে,
বন্ধু স্বজন হোক না কজন
থাকবো মিলে মিশে !
রোজ সকালে মনে পড়ে
বসন্তের ঐ ক্ষণে,
কিচির মিচির করে পাখি
বাঁশ বাগানের বনে !
ভোরের পাখি গাইছে যখন
রোজ সকালে গান,
সবাই তখন করতে থাকি
ঘুমের মধু পান !
আমার দেশের পাখির গানে
জড়িয়ে গেলো প্রাণ,
কেমন করে ঘুমিয়ে থাকি
যখন ধরে গান !
-সবুজ আহমেদ শামীম
ভোরের পাখি ডেকে বলছে
উষার হলো আলো,
রবির আগে জেগে উঠো
দিনটা হোক ভালো !
অনেক দূরে মধুর সুরে
বলছে হেসে হেসে,
বন্ধু স্বজন হোক না কজন
থাকবো মিলে মিশে !
রোজ সকালে মনে পড়ে
বসন্তের ঐ ক্ষণে,
কিচির মিচির করে পাখি
বাঁশ বাগানের বনে !
ভোরের পাখি গাইছে যখন
রোজ সকালে গান,
সবাই তখন করতে থাকি
ঘুমের মধু পান !
আমার দেশের পাখির গানে
জড়িয়ে গেলো প্রাণ,
কেমন করে ঘুমিয়ে থাকি
যখন ধরে গান !
ভোরের পাখি -সবুজ আহমেদ শামীম
Reviewed by Pobittro Roy
on
8:41 AM
Rating:
Reviewed by Pobittro Roy
on
8:41 AM
Rating:

No comments: