অভিশপ্ত জীবন

অভিশপ্ত জীবন
জগবন্ধু রায়
জীবনের নৌকা
হেলে দুলে চলছে,
মরণের বৈঠা
কানে এসে বলছে।
ওপারের ফৌজি
ডানে বাঁয়ে ঘুরছে,
সততার মৌনী
তিলে তিলে পুড়ছে।
বয়সের পৈতা
অনায়াসে ছিড়ছে,
দুদিনের নৈচা
কালে কালে গিলছে।
মানবের তৈরি
নাহি কিছু মানছে,
অকারনে বৈরী
দেহ মাঝে হানছে।
গড়মিল বৌদি
উঁকি মেরে ডাকছে,
সোনামণি চৈতি
পিছে ধরে টানছে।
সুসময়ে কৌল
রসে মেখে মিলছে,
পাহাড়ের শৈল
বেধড়ক ঢিলছে।
সফলতা নৈশে
কালো ধূমে ভুগছে,
সহায়ক ঐশ
পঁচা কূপে ঢুকছে।

অভিশপ্ত জীবন অভিশপ্ত জীবন Reviewed by Pobittro Roy on 8:49 AM Rating: 5

No comments:

Random-Posts

3/random/post-list
Powered by Blogger.