নতুনের আহ্বান

নতুনের আহ্বান
-তারাশঙ্কর সেনগুপ্ত
নতুন দিনের আহ্বানে
মেতেছি নতুনের গানে ,
দুয়ারে দাঁড়ায়ে বৈশাখ
শুনি আজি নতুনের ডাক ,
সে যে উষ্ণ আলিঙ্গনে
বলিছে কানে কানে -
কত স্বপ্ন , কত আশা
পাবেগো নতুন ভাষা ,
তাই বাহুতে নিয়ে বল
চলরে চল এগিয়ে চল ।
ওরে যত আমের মজ্ঞরি
সবই তো যাবে না ঝরি ,
বিকশিত স্বপ্নের মতো
বহু ফলিবে রসাল অমৃত ।
উথাল পাথাল কালবৈশাখী
আসে আসুক ভয় কি ?
বৈশাখের গ্রীষ্ম তপ্ততায়
নিজেরে গড়িব আয় ।
শাখে শাখে প্রপর্ণ যত ওরে উড়ে যাবে কালবৈশাখী ঝড়ে , বনে বনে সবুজ পাতায়
ভরা উদ্যম স্বপ্ন সাজায়।
আজি শোন নতুনের আহ্বান
আর নয় , নয় কোনো পিছুটান ,
আজি বৈশাখে ঢেলে মন-প্রাণ
সবে মিলে আগামীরে করি আহ্বান,
আগত দিনগুলি হোক মনোরম।
" সত্যম শিবম সুন্দরম "
তাই মেতে উঠি আয় -
সত্য ও সুন্দরের পূজায়।
নতুন বছর , নতুন ভোর ;
আনবেই নতুন সুখবর।
হৃদয়ে আমার নিশ্চয়
আছে দৃঢ় সেই প্রত্যয়।।

নতুনের আহ্বান নতুনের আহ্বান Reviewed by Pobittro Roy on 8:44 AM Rating: 5

No comments:

Random-Posts

3/random/post-list
Powered by Blogger.