জীবন্ত কিংবদন্তি - জগবন্ধু রায়

জীবন্ত কিংবদন্তি

         -জগবন্ধু রায়

প্রভাতী সংগীতে আজ, উঠেছি জাগিয়া,

পাখির মুরলী সুরে, "ভৈরবী কাননে।" 

পূবালী বাতাসে তুমি, এসেছো সাজিয়া 

খড়ক্কী জানালা দিয়ে, "সোহাগ আননে।" 

দিয়েছো সোনালি প্রভা, ওহে, "দিনমণি"। 

আলোতে ভরেছো তুমি, "প্রভাত লগনে।" 

দুপুরে তোমার তেজে', মাথা গলে শনি! 

তথাপি খুঁজেছি স্নেহ, "বটের তলায়", 

রৌদ্র করোটি ছাতা, দাও হে জননী। 

বৈকাল দিগন্তে এসে, জীমূত ফলায়, 

সন্ধ্যার আহ্নিক তুমি, "সলিতা প্রদীপে"

জীবন্ত প্রার্থনা ওগো, " তুলসী তলায়"।


কবি পরিচিতি:

কবি জগবন্ধু রায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলাধীন প্রধানাবাদ গ্রামে জন্মগ্রহন করেন ৷ অনেক ঝঞ্ঝাট পেরিয়ে বাংলা ভাষা সাহিত্যে সম্মানসহ প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর এবং বি.এড. ডিগ্রি অর্জন করেন ৷ কবিতা লেখার হাতেখড়ি স্কুল জীবন থেকেই ৷ বিভীষিকাময় জীবনের উপলব্ধি কে কবি রুপায়িত করেছেন মনের কথামালায় যা প্রকাশিত “জীবন সংলাপ” কবির ১ম প্রকাশিত কাব্যগ্রন্থে ৷ বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থ এবং ম্যাগাজিনে কবির কবিতা প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে ৷ এখাড়াও কবির অনলাইন বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে দুইটি ইবুক “আলাপ সংলাপ ”  এবং “নমামি নিবেদন”

কবি সকলের কাছে আশির্বাদ কামনা করছেন ৷

জীবন্ত কিংবদন্তি - জগবন্ধু রায় জীবন্ত কিংবদন্তি - জগবন্ধু রায় Reviewed by Pobittro Roy on 9:33 AM Rating: 5

No comments:

Random-Posts

3/random/post-list
Powered by Blogger.