প্রীতিভাজনেষু জয়
ছন্দের সুবাসে ওগো সর্বজনপ্রিয়,
সবারে করলে তুমি আপন আত্মীয়।
পান্ডিত্য বিনয় দুয়ের ই মেলবন্ধনে-
করলে মোহিত বাঁধলে যে হৃদিবন্ধনে!
কত কি শেখালে কিবা দেবো প্রতিদান,
ভালোবাসা দিই শুধু বাড়ুক সম্মান।
সুখে ও শান্তিতে বও জীবনের তরী-
দয়াল প্রভুর তরে এ কামনা করি।
তোমার লেখনী আরো সমুন্নত হোক,
পরাজিত হোক যত জাগতিক শোক।
চলার পথের যত বাধা হোক দূর-
জীবনের পথে বাজুক শান্তির সুর।
(আমার দেখা শ্রেষ্ঠ কবি, আমার পরম আদরের ছোট ভাই ও যে আমায় সর্বক্ষণ নানা ধরনের কবিতা লিখতে উৎসাহিত করে, আমার গুরু জয় জগবন্ধু রায়কে কবিতাটি উৎসর্গ করা হলো। ভালো থেকো জয়।)
কবি পরিচিতি:
পত্রলেখা ঘোষ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থান করেন ৷ তার জন্ম ২রা ডিসেম্বর ১৯৭৪ । পিতা স্বর্গীয় প্রবীর চন্দ্র ঘোষ, মাতা শ্রীমতী রুবি ঘোষ।তিনি বর্তমানে একটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত ৷ সাহিত্য সাধনাই তার একমাত্র নেশা । ভারতবর্ষ ও বাংলাদেশের নানা পত্রিকা এবং বিভিন্ন যৌথকাব্য গ্রন্থে তাঁর লেখা প্রকাশিত হয়েছে । তার প্রকাশিত একটি একক গ্রন্থ “হৃদয়ে মোরা এক” । আজীবন সাহিত্য সাধনার সাথে যুক্ত থাকতে চান ।
সবাই ওনার জন্য আশির্বাদ করবেন ৷
পত্রলেখা ঘোষ -এর কবিতা
Reviewed by Pobittro Roy
on
11:38 PM
Rating:
Reviewed by Pobittro Roy
on
11:38 PM
Rating:
No comments: